ব্রেক্সিটের পরও ব্রিটেন ছাড়তে হবে না সেখানে বসবাসকারী ইউরোপীয়দের

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৭, ১০:৫৩আপডেট : ২৩ জুন ২০১৭, ১৩:৩৭
image

ব্রেক্সিটের পরও ব্রিটেন ছাড়তে হবে না সেখানে বসবাসকারী ইউরোপীয়দের

যুক্তরাজ্যে বসবাসরত  ইউরোপীয় নাগরিকরা ব্রেক্সিটের পরও ব্রিটেনবাসীর মতো সুবিধা নিয়ে সেখানে বসবাস করতে পারবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই নিশ্চয়তা দিয়েছেন । বৃহস্পতিবার রাতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের  নেতাদের একথা বলেন তিনি।

ই্ইউ সম্মেলনে তিনি বলেন, ব্রেক্সিটের কারণে কেউই সমস্যায় পড়বেন না। যুক্তরাজ্য কখনও চায় না যে বর্তমান ব্রিটেনের অভিবাসী কোন ইউরোপীয় নাগরিক দেশ ত্যাগ করুক। তারা ব্রেক্সিট এর পরেও শিক্ষা, চিকিৎসা সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৩০ লাখ ২০ হাজার ইউরোপীয় বসবাস করে। তাদের আশঙ্কা ছিলো হয়তো ব্রেক্সিটের পর সমস্যায় পড়বেন তারা। থেরেসা মে বলেন, যুক্তরাজ্য চায় না কেউ সেখান থেকে চলে যাক বা কারও পরিবার দুভাগ হয়ে যাক।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মেরকেল এটাকে 'একটা ভাল শুরু' এই বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন ব্রেক্সিটকে ঘিরে আরও অনেক ইস্যু রয়েছে যেগুলো সমাধান করতে হবে।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম