আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৭, ১১:৩১আপডেট : ২৩ জুন ২০১৭, ১১:৩২
image

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

উত্তর কোরিয়া নতুন একটি রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, ‍যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম হবে এমন ক্ষেপণাস্ত্র তৈরির উদ্দেশ্যেই এই পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান অস্থিরতার মধ্যেই নতুন এই পরীক্ষা আরও অস্থিরতা বাড়াবে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা কয়েকটি বার্তার সংস্থাকে জানান, সাম্প্রতিক এই পরীক্ষা তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরির অংশ যা যুক্তরাষ্ট্রে আঘাত আনতে পারে।

এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন চীনকে আহ্বান জানিয়েছিলেন যেন তারা ওই অঞ্চলে কূটনৈতিক চাপ প্রয়োগ করে পারমাণবিক পরীক্ষা বন্ধ করে। চীন উত্তর কোরিয়ার অন্যতম প্রধান মিত্র। তাই যুক্তরাষ্ট্র আশা করছে চীন চাইলে এই সংকটের সমাধান সম্ভব হবে। গত মাসে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছিলো, উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনও এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা কর্মসূচিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তবে উত্তর কোরিয়া এসব নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা  আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে তারা কতদূর এগিয়েছে সেই বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা।

/এমএইচ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম