পাকিস্তানে গাড়িবোমা হামলায় পুলিশসহ নিহত ৯

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৭, ১২:০৫আপডেট : ২৩ জুন ২০১৭, ১৩:২৭
image

পাকিস্তানে গাড়িবোমা হামলায় পুলিশসহ নিহত ৯

পাকিস্তানের কোয়েটায় প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের কাছে এক গাড়িবোমা হামলায় পাঁচ পুলিশসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আকবর জানান, ওই্ হামলায় পাঁচ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আল-জাজিরাকে স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা আলি মারদান বলেন, ‘পাঁচ পুলিশসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা স্প্লিন্টারে মারাত্মকভাবে জখম হয়েছে।’ এই ঘটনায় কোনও গুলিবর্ষণ হয়নি বলেও জানান তিনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আনোয়ারুল হক কাকার বলেন, প্রাথমিকভাবে আমরা জানি যে চেকপোস্টে তল্লাশির জন্য গাড়ি থামানো হলে তখন সেটার বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে টয়োটা করোলার মডেলের একটি গাড়ি পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে আসে। তখন পুলিশরা তল্লাশির জন্য গাড়ি থামালে সেটা বিস্ফোরণ ঘটানো হয়।

/এমএইচ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে