আইএসের রাজধানী রাক্কা অভিমুখে সিরীয় বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৭, ২২:৩১আপডেট : ২৬ জুন ২০১৭, ২৩:১৪

জঙ্গিগোষ্ঠী আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাক্কা অভিমুখে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। সোমবার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, এরইমধ্যে রাক্কার এক চতুর্থাংশ এলাকা আইএসমুক্ত হয়েছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর অভিযান শুরুর তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখান থেকে পিছু হটে জঙ্গিরা।

আইএসের রাজধানী রাক্কা অভিমুখে সিরীয় বিদ্রোহীরা মাসব্যাপী প্রস্তুতির পর ২০১৭ সালের ৬ জুন আইএসের কবল থেকে রাক্কার দখল নিতে অভিযান শুরু করে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস।

সোমবার এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র সঙ্গে কথা বলেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান রামি আবদেল রাহমান। তিনি বলেন, অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত শহরের প্রায় ২৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এসডিএফ।

এসডিএফ-এর প্রধান শক্তি ওয়াইপিজি। এটি তুরস্কের কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে-এর সিরীয় শাখা। কুর্দিশ জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত পিকেকে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে কুর্দিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী। ১৯৮৪ সাল থেকে তাদের বিদ্রোহের প্রেক্ষাপটে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।

চলতি বছরের মে মাসে ওয়াইপিজি’কে অস্ত্র সরবরাহ শুরু করে যুক্তরাষ্ট্র। ওই সময়ে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের প্রথম চালানের মধ্যে মার্কিন সেনাবাহিনীর ছোট অস্ত্রের বাইরে কিছু যানবাহনও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: আল জাজিরা, দ্য নিউ আরব।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম