এক মার্কিন বিচারকের আদেশে আপাতত রক্ষা পেলেন শতাধিক ইরাকি অভিবাসী

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৭, ১৩:০০আপডেট : ২৭ জুন ২০১৭, ১৩:১৫
image

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ইরাকি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে মিশিগান অঙ্গরাজ্যের এক ফেডারেল আদালত। সোমবার অন্তত ১০ জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখার আদেশ দেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ মার্ক গোল্ডস্মিথ।  ্ওই অবৈধ ইরাকিদের বেশিরভাগই সেখানকার সংখ্যালঘু খ্রিস্টান, সুন্নি মুসলিম ও ইরাকি কুর্দি যারা ইরাকে সংখ্যালঘু। ইরাকে ফেরত পাঠানো জলে তারা নির্যাতন ও হত্যার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সিভিল লিবার্টিস ইউনিয়ন। গোল্ডমিথের আদেশে ফেরত পাঠানোর তালিকায় থাকা মিশিগান অঙ্গরাজ্যের ১১৪ জন ইরাকিকে আপাত সুরক্ষা দেবে। এক মার্কিন বিচারকের আদেশে আপাতত রক্ষা পেলেন শতাধিক ইরাকি অভিবাসী

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৪শ ৪৪ জন ইরাকিদের ফেরত পাঠানোর আদেশ রয়েছে।  এদের মধ্যে ১৯৯ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মতো অপরাধের অভিযোগ রয়েছে। দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট তাদের সরানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এটা থামাতে শনিবার একটি অভিযোগ দাখিল করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। তাদের সমর্থনেই রায় দেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ মার্ক গোল্ডস্মিথ। মিশিগানের ডেট্রোয়টে থাকা ইরাকির সংখ্যা ১১৪। ডিস্ট্রিক্ট বিচারক গোল্ডস্মিথের স্থগিতাদেশ কেবল তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইরাকিদের যুক্তরাষ্ট্রের এই আদেশে ডেট্রোয়েটের ১১৪ জন ইরাকির ফেরত যেতে হচ্ছে না। সিভিল লিবার্টিস ইউনিয়ন জানায়, ইরাকে ফিরে গেলে তারা নির্যাতনের শিকার হতে পারেন। এমনকি মৃত্যুরও আশঙ্কা রয়েছে তাদের। কারণ তাদের অনেকেই চালডিয়ান ক্যাথলিক, সুন্নি মুসলিম ও ইরাকি কুর্দি। তাদের সঙ্গে একমত পোষণ করেন গোল্ডস্মিথও। তিনি জানান, ‘এমন ঘটনা সরকার চায় না। তাই তাদের সরানো ঠিক হবে না।’

বৃহস্পতিবার মিশিগানে ইরাকিদের সরানোর জন্য দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিলেন গোল্ডস্মিথ। নির্যাতন ও হত্যার আশঙ্কাতেই এই আদেশ দিয়েছিলেন তিনি। সোমবার এসে সেই সময়সীমা বাড়ানোরই নির্দেশ দিলেন তিনি। তিনি জানান, এই আদেশ যুক্তরাষ্ট্রের সকল ইরাকিদের জন্য প্রযোজ্য।

গোল্ডস্মিথ জানান, এই আটককৃতরা আইনগতভাবে আবারও আবেদন করতে পারবেন। মিশিগানের ভারপ্রাপ্ত অ্যাটর্নি ড্যানিয়েল লেমিশ এই বক্তব্যকে অসাধারণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইরাকের পরিস্থিতি বিবেচনায় এটা সত্যিই অসাধারণ।’ সিভিল লিবার্টিস ইউনিয়নের অ্যাটর্নি লি গেলেরেন্টও এই রায়ের প্রশংসা করেছেন।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান