সিরিয়ান অবজারভেটরি

আইএস-এর হাতে বন্দিদের ওপর মার্কিন জোটের হামলা, নিহত ৫৭

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৭, ১৭:২৯আপডেট : ২৭ জুন ২০১৭, ১৭:৩৪
image

বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে ৫৭ জনের প্রাণহানি হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, মার্কিন জোটের হামলায় তাদের প্রাণহানি হতে পারে। তবে জোটের পক্ষ থেকে এখনও হামলার কথা স্বীকার করা হয়নি।

মার্কিন জোটের হামলা

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক খবর থেকে এ কথা জানা গেছে। তারা বলছে, আইএস-নিয়ন্ত্রিত আল মায়াদেন শহরে এই হামলা চালানো হয়েছে। মার্কিন জোট সেখানে যে ভবনটিতে হামলা চালিয়েছে, সেটি ব্যবহৃত হতো ছিল আইএস-এর হাতে বন্দি মানুষদের আটক রাখার কাজে।

সিরিয়ান অবজারভেটরি বলছে, যারাই আইএস-এর শাসন মানতে অস্বীকৃতি জানায়, তাদেরকেই সেই ভবনে আটকে রাখত আইএস। 

মার্কিন জোট এ নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। হামলার কথা স্বীকারও করেনি তারা। তবে দ্রুততার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তারা।
সিরিয়ান অবজারভেটরির হিসেব মতে, মার্কিন জোটের বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮শ বেসামরিক সিরীয় নাগরিকের প্রাণহানি হয়েছে।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম