কাতারে সৌদি জোটের নিষেধাজ্ঞা অব্যাহত, সামনে আরও ‘কঠোর পদক্ষেপ’

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ১০:০৬আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:১৭
image





নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাতারকে দেওয়া ১৩ শর্তের বিপরীতে দোহার সরবরাহকৃত হাতে লেখা জবাব নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন চার দেশের আঞ্চলিক জোট। কাতারের অবস্থানকে নেতিবাচক উল্লেখ করে তাদের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওই আঞ্চলিক জোট। এক বিবৃতিতে দোহাকে অবস্থান বদলানোর পরামর্শ দিয়ে তারা হুঁশিয়ার করেছে, ইতিবাচক উত্তর না পেলে পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ নেবে তারা।

সৌদি জোটের বুধবারের বৈঠক





অবরোধ প্রত্যাহারে কাতারকে ১৩ দফা শর্ত দিয়েছিল সৌদি জোট। মঙ্গলবার কুয়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব শর্তের ব্যাপারে নিজ দেশের অবস্থান তুলে ধরে কাতার। সেই আনুষ্ঠানিক জবাব পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ নিয়ে বুধবার (৫ জুলাই) মিসরে আলোচনায় বসে সৌদি জোট। ওই বৈঠকেই কাতারবিরোধী অবরোধ অব্যাহত রাখা এবং পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আসে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের তরফ থেকে।
বুধবার সকালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে দোহার সরবরাহকৃত জবাব হাতে পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। খানিক বাদে সৌদি নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘যথাসময়ে কাতারের কাছে জবাব পৌঁছে যাবে।‘ কয়েক ঘণ্টার ব্যবধানে এক বিবৃতির মাধ্যমে কাতারের দেওয়া জবাবের প্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানায় সৌদি জোট। সৌদি আরব, আরব আমিরাত, মিশর আর বাহরাইনের পক্ষ থেকে জানানো হয়, সরবরাহকৃত উত্তর পর্যালোচনা করে তারা সংকট নিরসনের ব্যাপারে কাতারের সদিচ্ছার অভাব লক্ষ্য করেছেন।
শুরু থেকেই ১৩ দফা শর্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে কাতার। আর উপসাগরীয় দেশের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, শর্তগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই। শর্ত পূরণে সৌদি জোটের আলটিমেটাম ২ দিন বাড়িয়ে দেওয়ার পর এ ব্যাপারে মধ্যস্থতাকারী দেশ কুয়েত জানায়, শর্তের ব্যাপারে কাতারের সাড়া পাওয়া গেছে। বুধবার সে দেশের সংবাদমাধ্যম ইনফেরাআদ নিউজ এজেন্সির খবর থেকে জানা গেছে, সৌদি জোটের শর্ত মেনে ইরানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কমিয়ে আনতে পাল্টা শর্ত সাপেক্ষ সম্মতি দিয়েছে দোহা। তবে আর কোনও শর্ত মানার ইঙ্গিত ওই সংবাদমাধ্যম সরবরাহ করতে পারেননি।
বিবৃতিতে সৌদি জোট জানিয়েছে, তাদের শর্তের ব্যাপারে কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় আরব দেশগুলো হতাশ। ওই দেশগুলোর কূটনীতিকরা বলছেন, বিদ্যমান পরিস্থিতির তাৎপর্য অনুধাবনে কাতার ব্যর্থ হয়েছে। এতে বলা হয়, ‘আমরা আশা করি কাতারের বোধদয় হবে এবং শেষ পর্যন্ত তারা সঠিক সিদ্ধান্ত নেবে।’
এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যথাসময়ে কাতারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক আইন মেনেই সেই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের