বঙ্গোপসাগরে ভারত-যুক্তরাষ্ট্র-জাপানের নৌ-মহড়া, সতর্ক চীন

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৭, ১৬:২০আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৬:২১
image

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়া আগামীকাল রোববার থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে। এতে ভারতের বড় ভূমিকা রয়েছে। এ পর্যন্ত এটি দ্রুতগামী নৌ-মহড়া। মহড়াটিকে সতর্ক পর্যবেক্ষকের আওতায় রাখবে চীন। এনডিটিভির খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগরের মহড়ায় জাপান- যুক্তরাষ্ট্র-ভারতের যুদ্ধজাহাজ থাকবে। এই যুদ্ধ জাহাজগুলো আজ শনিবার থেকে এসে পৌঁছানোর কথা।
বঙ্গোপসাগর

চীনা সরকারের মুখপাত্র বলেন, তাঁরা আশঙ্কা করছেন, এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যাবে না। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এটি সহায়ক হবে।

১৯৯২ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মহড়ার মধ্য দিয়ে মালাবার মহড়া শুরু হয়। ২০১৪ সালের পর থেকে প্রতিবছর জাপান এই মহড়ায় যুক্ত হয়। ভারত সাগর ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে এই মহড়া চলে। চীনের বিরোধিতার আশঙ্কায় অস্ট্রেলিয়াকে এ বছর এই মহড়ায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

দক্ষিণ চীন সাগরকে নিজেদের জলসীমা বলে দাবি করে বেইজিং। বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও এয়ারক্র্যাফট এই মহড়ায় অংশ নেয়। ভারত ও প্রশান্ত মহাসাগরজুড়ে তিনটি দেশের নৌবাহিনীর জাহাজ এতে অংশ নেয়।

২০১৩ সাল থেকে ভারত সাগরে চীন কমপক্ষে ছয়টি সাবমেরিন মোতায়েন করে। এটি নিয়ে উদ্বিগ্ন ভারত। এ ছাড়া সিকিম নিয়েও দুই দেশের মধ্যে বিতর্ক রয়েছে।

জার্মানিতে জি-২০ সম্মেলনে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দেখা করার কথা। তবে গতকাল চীন সাফ জানিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হবে না।

/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম