মুক্তবাজারে মাও সে তুং!

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৭, ২৩:২৪আপডেট : ১১ জুলাই ২০১৭, ২৩:২৪
image

পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ জারি করে চীনের বিপ্লব সম্পন্ন করেছিলেন বিপ্লবী নেতা মাও সে তুং। ১৯৪৯ সালে চীনা সমাজতান্ত্রিক বিপ্লবের সেই নেতার হাতে লেখা নোট বিক্রি হলো মুক্তবাজারে। আয়োজক কর্তৃপক্ষ জানায়, ৯ লাখ ১০ হাজার ডলারে নোটগুলো বিক্রি হয়, বাংলাদেশি টাকায় যার মূল্য ৭ কোটি ৩৩ লাখ।
মাও এবং তার নোট

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার লন্ডনের সোথবিতে এক নিলামের মাধ্যমে নেটগুলো বিক্রি করা হয়েছে। আয়োজক কতৃপক্ষ জানিয়েছে, প্রত্যাশার চেয়েও ১০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে ওই নোটগুলো।

আয়োজকরা জানান, নোটগুলো খুবই দুর্লভ। এগুলোতে চীনা সাহিত্যের উপাদান ছিলো যা নেতারা উপভোগ করতেন।

মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা মাও ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত চীন শাসন করেন। মৃত্যুর এক বছর আগে ১৯৭৫ সালে এই নোটগুলো লেখা হয়।

নোটগুলো যখনকার, তখন মাওয়ের শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়েছিল। তিনি ঠিকতো পড়াশোনা করতে পারতেন না।  অসুস্থতার সময়ে ডি লু নামে এক শিক্ষাবিদের সঙ্গে পরিচয় হয় মাও সেতুংয়ের। এরপর প্রায়ই দুজনের দেখা হতো। কিন্তু শারীরিক অসুস্থতায় কথা বলার মতো অবস্থা ছিলো না মাওয়ের। তাই কথাগুলো লেখার প্রস্তাব দেন ওই অধ্যাপক।

সেই সময়ে লেখা নোটগুলোই বিক্রি করা হয় বলে জানিয়েছে নিলাম আয়োজনকারী কর্তৃপক্ষ সোথবি। এতে মাওয়ের সাহিত্য সংক্রান্ত চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম