ফিলিস্তিনের পাশে থাকবে চীন: শি জিনপিং

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ০৮:৪৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৯:০১
image

ফিলিস্তিনের পাশে থাকবে চীন: শি জিনপিং

ফিলিস্তিনি নাগরিকদের পক্ষে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর একথা জানান তিনি। তিনি বলেন, স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের সংগ্রামের পক্ষে নিজেদের সমর্থন অব্যাহত রাখবে চীন। চীন সবময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে রয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ওয়াফার প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তির ব্যাপারেও আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে চীন।

বৈঠকে শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, চীন সবসময়ই ফিলিস্তিনের ভালো বন্ধু। তারা সবসময়ই পাশে আছেন। সোমবার চীন সফরে যান মাহমুদ আব্বাস। সফরে তাকে সম্মান জানাতে গ্র্যান্ড মেডেল অফ প্যালেস্টাইন নিয়ে স্বাগত জানান জিনপিং।  

/এমএইচ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম