হজ ব্যবস্থাপনার আন্তর্জাতিকীকরণের দাবি যুদ্ধ ঘোষণার সামিল: রিয়াদ

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ১১:৩১আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৬:১২
image

সৌদি আরবের কাছ থেকে হজ ব্যবস্থাপনার দায়িত্ব  আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে স্থানান্তরের দাবিকে 'যুদ্ধ ঘোষণার সামিল' বলে মনে করছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী আদেল আল জুবায়ের। তার দাবি অনুযায়ী কাতার হজের আন্তর্জাতিক ব্যবস্থাপনা চেয়েছে। তবে কাতার এমন কোনও দাবি জানানোর অভিযোগ নাকচ করে দিয়েছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব জানা যায়।

হজ ব্যবস্থাপনার আন্তর্জাতিকীকরণের দাবি যুদ্ধ ঘোষণার সামিল: রিয়াদ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'হজ নিয়ে যেকোনও কিছু বলার অধিকার আমাদের আছে।’ এর আগে সৌদি আরবের বিরুদ্ধে ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজের রাজনীতিকরণের অভিযোগ তুলেছিলো কাতার। দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচিআরসি) দাবি করেছে, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানিয়েছে রিয়াদ। এ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগও দিয়েছে তারা।

তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি দাবি করেছেন, কাতারে কোনও কর্মকর্তা এমন দাবি করেননি। তিনি বলেন, ‘আমরা মিথ্যা অভিযোগ নিয়ে জবাব দিতে দিতে ক্লান্ত।’

৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ কয়েকটি দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে ১৩টি প্রস্তাব দিয়েছিলো সৌদি জোট। তবে তা মানতে অস্বীকৃতি জানায় কাতার। এরপর রবিবার চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন শর্তসাপেক্ষে কাতারের সঙ্গে আলোচনায় বসতে রাজি তারা।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম