বিদেশের মাটিতে প্রথম সামরিক ঘাঁটি চীনের

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ২৩:১৬আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১১:১৪

বিদেশের মাটিতে প্রথম সামরিক ঘাঁটি চীনের প্রথমবারের মতো বিদেশের মাটিতে সামরিক ঘাঁটি চালু করেছে চীন। মঙ্গলবার চীনা পিপলস লিবারেশন আর্মির ৯০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আফ্রিকার দেশ জিবুতিতে ঘাঁটিটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।

উত্তর-পূর্ব আফ্রিকার এ মুসলিম দেশটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। জিবুতি বাব এল মান্দেব প্রণালীর তীরে, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। দেশটি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী বাণিজ্যপথগুলোর সংযোগস্থল। এছাড়া এটি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যেরও একটি সংযোগস্থল। ফলে এই দেশটি বহুকাল ধরেই বিভিন্ন সংস্কৃতি ও বাণিজ্যের মিলনস্থলে পরিণত হয়েছে। সামরিক ঘাঁটি তৈরির জন্য তাই গুরুত্বপূর্ণ এ দেশটিকেই বেছে নিয়েছে চীন। তবে এটাকে সরাসরি সামরিক ঘাঁটি বলতে রাজি নয় বেইজিং। দেশটি বলছে, প্রকৃতপক্ষে এটা জিবুতিতে চীনের একটি ‘সরবরাহ স্থাপনা’। তবে বাস্তবে বিদেশের মাটিতে এটাই চীনের প্রথম নৌঘাঁটি। ২০১৬ সাল থেকেই এ ঘাঁটি নির্মাণ শুরু করে বেইজিং।

জিবুতিতে সামরিক সুরক্ষা দেওয়ার বাইরে এ ঘাঁটির মাধ্যমে চীন নানাভাবে লাভবান হবে। আন্তর্জাতিক অঙ্গনে যৌথ মহড়ার মতো সামরিক সহযোগিতার ক্ষেত্রে এ ঘাঁটি চীনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এর ফলে সাগরে চীনা স্বার্থ সংরক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তায় বেইজিং-এর সমন্বিতভাবে কাজ করার বিষয়টি আরও সহজ হবে। তবে সমুদ্রপথে চীনের এমন প্রভাব বৃদ্ধি নিশ্চিতভাবেই দেশটির প্রতিবেশী ভারতকে অস্বস্তিতে ফেলবে।

ভারতের আশঙ্কা, এ নৌঘাঁটিকে কেন্দ্র করে ওই অঞ্চলে প্রভাব বিস্তার করবে চীন; যা ভারতের স্বার্থের জন্য অনুকূল নয়। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম