'রুশ দূতের সঙ্গে ‘স্বাভাবিক’ কথাই হয়েছে ট্রাম্পের উপদেষ্টা ফ্লিনের'

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ২৩:১৬আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২৩:১৮

'রুশ দূতের সঙ্গে ‘স্বাভাবিক’ কথাই হয়েছে ট্রাম্পের উপদেষ্টা ফ্লিনের' রুশ সংযোগ নিয়ে বিতর্কের জেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাইকেল ফ্লিন। তবে তার পদত্যাগেই ওই বিতর্ক থেমে যায়নি। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগটি ছিল, যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন রুশ রাষ্ট্রদূত সেরগেই কিসলিয়াকের সঙ্গে তিনি রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন। তবে এবার রাশিয়ান টেলিভিশনকে সেরগেই কিসলিয়াক জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে মাইকেল ফ্লিনের সঙ্গে তার স্বাভাবিক কথাবার্তা হয়েছে। তবে সেটা ছিল খুবই সাধারণ বিষয়াদি নিয়ে।

সেরগেই কিসলিয়াক বলেন, মাইকেল ফ্লিনের সঙ্গে তার আলোচনায় ‘কোনও গোপন বিষয়’ ছিল না। রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কোনও কথা হয়নি।

পদত্যাগের আগে মাইকেল ফ্লিন প্রথমে বলেছিলেন, রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে নিষেধাজ্ঞা নিয়ে তার কোনও কথা হয়নি। তবে পরে ফ্লিনের একজন মুখপাত্র বলেন, এখন এ বিষয়ে তার বক্তব্য হলো, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল কিনা, তা এখন তার মনে নেই। তবে হোয়াইট হাউসের অন্তত নয়জন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছিলেন, এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছিল। শপথ নেওয়ার আগেই বিদেশি কূটনীতিকের সঙ্গে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে এমন আলোচনা যুক্তরাষ্ট্রের আইনে গ্রহণযোগ্য নয়। কেননা আইন অনুযায়ী, বেসরকারি নাগরিকদের পররাষ্ট্র নীতিমালাসংক্রান্ত কাজে জড়িত হওয়া নিষিদ্ধ।

পদত্যাগপত্রে ফ্লিন বলেছিলেন, তিনি অসাবধানতাবশত তৎকালীন নির্বাচিত ভাইস প্রেসিডেন্টকে আংশিকভাবে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার কথোপকথন সম্পর্কে জানিয়েছিলেন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম