ইইউ কর্মকর্তাকে ঘিরে সেলফি: সমালোচনার মুখে ইরানি এমপিরা

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ২৩:৩৩আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২৩:৪৩

ইইউ কর্মকর্তাকে ঘিরে সেলফি: সমালোচনার মুখে ইরানি এমপিরা ইরানের প্রেসিডেন্ট হিসেবে ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো শপথ নেন ড. হাসান রুহানি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। এক পর্যায়ে পার্লামেন্টের পুরো আয়োজন ছাপিয়ে তিনি ইরানি এমপিদের কাছে কেন্দ্রবিন্দুতে পরিণত হন। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, ইউরোপের এ নারী কূটনীতিককে ঘিরে ছবি তুলছেন উল্লেখযোগ্য সংখ্যক এমপি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমপিদের তুলোধুনা করছেন ইরানের মানুষ।

সমালোচকরা বলছেন, একজন বিদেশি অতিথিকে ঘিরে এভাবে সেলফি তোলার প্রতিযোগিতা অসম্মানজনক। এটা ওই অতিথিকেও বিব্রত করেছে। তিনি এমপিদের এমন অদ্ভূত আচরণে ভ্রুক্ষেপ করেননি।

মানবাধিকার এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইতোপূর্বে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর তাদের প্রতিনিধির সঙ্গে সেলফি তুলতেই এমপিরা ব্যস্ত হয়ে পড়েছেন।

ইইউ কর্মকর্তাকে ঘিরে সেলফি: সমালোচনার মুখে ইরানি এমপিরা

আলিরেজা সালিমি নামের একজন এমপি বলেছেন, এটা  পশ্চিমের কাছে আত্মসমর্পণ। তাদের একজন কর্মকর্তার কাছে স্বতঃস্ফূর্ত বশ্যতা স্বীকারের চিত্র। অন্য এমপিরা অভিযোগ করলে এ ঘটনা নিয়ে তদন্তকাজ পরিচালনা করা হবে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট দিচ্ছেন ইরানের নাগরিকরা। তারা একজন পশ্চিমা নারীকে ঘিরে ইরানি এমপিদের জটলা তৈরির সমালোচনা করছেন।

ইইউ কর্মকর্তাকে ঘিরে সেলফি: সমালোচনার মুখে ইরানি এমপিরা

অপার সৌন্দর্যের অধিকারী এক নারীর দুর্ভাগ্যের অনবদ্য বর্ণনা ইতালিয়ান মুভি মেলেনা। মুভিটির একটি দৃশ্যে দেখা যায়, সিগারেট মুখে জনপ্রিয় ইতালীয় মডেল-অভিনেত্রী মনিকা বেল্লুচ্চিকে ঘিরে রেখেছে একঝাঁক পুরুষের হাত। কেউবা তার সিগারেটটি জ্বালিয়ে দিতেও প্রস্তুত। ওই সিনেমার এমন দৃশ্যের সঙ্গে ইরানি পার্লামেন্টে মেগেরিনিকে ঘিরে রাখা পুরুষ এমপিদের ছবি পাশাপাশি রেখে তুলনা করছেন অনেকে। বলছেন, দুই ছবিতেই ব্যাপক মিল রয়েছে।

এ ধরনের পরিস্থিতি এড়াতে নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালুরও আহ্বান জানিয়েছেন অনেকে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম