মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ গ্রেফতার ৪০০

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৭, ০৯:০৭আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১০:৩৯
image

মালয়েশিয়ায় এক  সন্ত্রাসবিরোধী অভিযানে চারশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা সংস্করণের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েকটি অভিযানে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে।

এক সপ্তাহ পরই দেশটিতে সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। সোমবারের ওই অভিযানে দেখা গেছে বেশ কয়েকটি বাড়িতে পুলিশ দরজা ভেঙ্গে প্রবেশ করেছে এবং হাতকড়া পরিয়ে অনেককে গাড়িতে তুলেছে।

পুলিশ জানায়, তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যক্তি নিখোঁজ বা ভ্রমণের ভুয়া কাগজপত্র বহনকারী কোনো ব্যক্তি বা সিরিয়া ও ইরাকে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত হতে পারে এমন মানুষদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।

/এমএইচ/

সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম