নাইজেরিয়ায় শরণার্থী শিবিরে আত্মঘাতী হামলায় নিহত ২৭

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ০৯:৩০আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০৯:৩০
image

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তিন নারী জঙ্গির আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

নাইজেরিয়ায় শরণার্থী শিবিরে আত্মঘাতী হামলায় নিহত ২৭

প্রতিবেদনে বলা হয়, বর্নো রাজ্যের মাইদুগুরিতে এক শরণার্থী শিবিরের সামনে তিন নারী এই হামলা চালানো হয়। এখনও কোন সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। তবে সরকারের দাবি, জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়ৈ থাকতে পারে।

বোর্নো রাজ্যে বোকো হারামের শক্তিশালী ঘাটি রয়েছে। ২০০৯ সালে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই গোষ্ঠী। সাম্প্রতিক মাসগুলোতে এ রাজ্যে তাদের সহিংসতার মাত্রা কয়েক গুণ বেড়েছে।

গত সপ্তাহে মার্কিন সন্ত্রাসবিরোধী গবেষকদের এক প্রতিবেদনে দেখা যায়, বোকো হারামেরই জঙ্গি কার্যক্রমে পুরুষের চেয়ে নারী আত্মঘাতীর সংখ্যা বেশি। গত বছর অবশ্য নাইজেরিয়ার সরকার দাবি করেছিলো বোকো হারামকে দমন করেছে তারা।

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গঠিত পর্যবেক্ষণকারী বাহিনীর সদস্য বাবা কুরা বার্তা সংস্থা এএফপিকে জানন, মঙ্গলবার প্রথমে এক নারী আত্মঘাতী শরণার্থীশিবিরের কাছে নিজেকে উড়িয়ে দেয়। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় দোকানিরা যখন তড়িঘড়ি করে তাদের দোকানপাট বন্ধ করছিল, তখন অন্য দুই নারী বোমার বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। এ সময় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে।

/এমএইচ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম