বার্সেলোনা হামলার ঘটনায় তৃতীয় সন্দেহভাজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১৩:৪৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৩:৫২
image

স্পেনের বার্সেলোনার রামব্লাস এলাকায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে হামলার ঘটনায় নতুন করে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় গ্রেফতারকৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। কাতালান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে।

বার্সেলোনায় হামলার পর পুলিশের অভিযান
শুক্রবার (১৮ আগস্ট) কাতালান পুলিশ জানায়, বার্সেলোনার ৯৬ কিলোমিটার উত্তরের শহর রিপোল থেকে নতুন করে ওই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। বার্সেলোনা হামলার ঘটনায় ওই একই এলাকা থেকে বৃহস্পতিবার সন্দেহভাজন দ্রিস ওকাবিরকে আটক করা হয়েছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও প্রায় ১০০ জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার পর গাড়িচালক গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পালিয়ে যায়। হামলার পর পরই পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে দ্রিস ওকাবিরের নাম ও ছবি প্রকাশ করে। মরক্কো বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ওই তরুণ স্পেনের মার্সেই শহরে বাস করতেন। স্পেনের সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়, হামলায় ব্যবহৃত সাদা রঙের ফিয়াট গাড়িটি দ্রিস ওকাবির ভাড়া নিয়েছিলেন। বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরের একটি শহরের রেন্ট-এ-কার থেকে গাড়িটি ভাড়া নেওয়া হয়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার বিভিন্ন খবরে বলা হয়, ওকাবির অনলাইন ও মিডিয়ায় সন্দেহভাজন হিসেবে নিজের ছবি দেখে আত্মসমর্পণ করেছেন। পুলিশ কর্মকর্তাদের তিনি বলেছেন, হামলার আগেই তার পরিচয়পত্র চুরি হয়ে যায় এবং তিনি এ হামলার সঙ্গে জড়িত নন। পরে কাতালোনিয়ার রিপোল শহরের পুলিশ তাকে গ্রেফতার করে। কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশের সদস্য জোসেফ লুইস ট্রাপেরো বলেন, যে গাড়িচালককে খোঁজা হচ্ছে দ্রিস ওকাবির সেই গাড়িচালক নন।

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম