সামনে আরও কঠোর সাজা হতে পারে রাম রহিমের

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৭, ০৯:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৯:৫৯
image

ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভারতীয় ‘ধর্মগুরু’ রাম রহিমের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে আরও কঠোর সাজার ঘোষণা আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, সাধ্বী ধর্ষণ মামলার রায় পাওয়া গেলেও রাম রহিমের বিরুদ্ধে আরও একাধিক মামলার রায় প্রদান বাকি রয়েছে। ওই মামলাগুলো হত্যাসংক্রান্ত। আর সেকারণে এসব মামলায় দোষী সাব্যস্ত হলে আরও রাম রহিম আরও কঠোর সাজার মুখোমুখি হবেন বলে মনে করা হচ্ছে।

রাম রহিম
রাম রহিমের বিরুদ্ধে অন্য যে মামলাগুলো চলছে তার মধ্যে একটি হল সাংবাদিক রামচন্দ্র ছত্রপতির হত্যা-মামলা। সিরসায় ‘পুরা সাচ’ নামে একটি স্থানীয় দৈনিক চালাতেন এই সাংবাদিক। ২০০২ সালের অক্টোবরে রাম রহিমের হাতে এক নারী শিষ্য ধর্ষণের শিকার হওয়া সংক্রান্ত খবর প্রকাশ করেছিলেন তিনি।

পাশাপাশি, রঞ্জিত সিং নামের এক ব্যক্তির হত্যা মামলাতেও অভিযোগের আঙুল উঠেছে স্বঘোষিত ধর্মগুরুর দিকে। তিনিও ২০০২ সালে মারা যান। মামলার তদন্ত করছে সিবিআই। এবিপি আনন্দ জানায়, দুই ক্ষেত্রেই, মামলার বিচারপ্রক্রিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে।

এছাড়া, ডেরা ম্যানেজার ফকিরচাঁদের অন্তর্ধান নিয়েও অভিযুক্ত হয়েছেন গুরমিত রাম রহিম।

পুলিশ ও সিবিআই মনে করছে, বর্তমানে রাম রহিমের জেল হওয়ায় অন্য মামলায় বহু সাক্ষী এবার সামনে এসে সাক্ষ্য দেবেন।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম