আইএস-মুক্ত সিরীয় শহরে প্রেসিডেন্ট আসাদের নামাজ আদায়

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪০

লেবানন সীমান্ত সংলগ্ন কালামুন প্রদেশের কারা শহরের একটি মসজিদে ঈদের নামাজ পড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে কালামুন অঞ্চলের একটি মসজিদে ঈদের জামায়াতে অংশ নেন তিনি।

ঈদের নামাজ পড়ছেন সিরীয় প্রেসিডেন্ট আসাদ
সম্প্রতি লেবাননের হিজবুল্লাহ এবং সিরীয় সেনাবাহিনী যৌথভাবে অঞ্চলটিকে আইএস-এর হাত থেকে মুক্ত করে।
রয়টার্স জানিয়েছে, সিরিয়ার ওয়াকফ বিষয়ক মন্ত্রী ও গ্র্যান্ড মুফতি এবং দেশটির একদল সংসদ সদস্য ও দামেস্ক প্রদেশের একদল কর্মকর্তা এই নামাজে অংশ নেন। কয়েকজন বড় আলেমসহ বিপুল সংখ্যক জনগণও প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ঈদের নামাজ পড়েছেন।
এবিসি নিউজ জানিয়েছে, নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করছেন প্রেসিডেন্ট বাশার আসাদ।
২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য শুরু হওয়া সিরীয় সংঘাত পরে বহুপক্ষীয় গৃহযুদ্ধে রূপ নেয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী, ছয় বছর ধরে চলা ওই গৃহযুদ্ধে ৪ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

 

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম