'বিদ্রোহী'দের খুঁজতে রোহিঙ্গাদের সহযোগিতা চায় মিয়ানমার

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৯
image

পুলিশ পোস্টে হামলাকারী বিদ্রোহীদের খুঁজে পেতে সহযোগিতার জন্য রোহিঙ্গা মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমার। লাউড স্পিকারের মাধ্যমে উত্তরাঞ্চলীয় মংদো এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি এ আহ্বান জানানো হয়। রবিবার (৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার এর এক প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।    

কয়েকদিনের সহিংসতায় বিধ্বস্ত মংদোতে দাঁড়িয়ে আছেন এক পুলিশ
সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে রাখাইন রাজ্যে সেনা মোতায়েন শুরুর কয়েকদিনের মাথায় ২৪ আগস্ট পুলিশ চেকপোস্টে হামলা হয়। মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকার এক বিবৃতিতে রাখাইন রাজ্যের 'বিদ্রোহী রোহিঙ্গা'রা ২৪টি পুলিশ চেকপোস্টে সমন্বিত হামলা চালিয়েছে বলে দাবি করে। দাবি অনুযায়ী রাতভর সংঘর্ষে রোহিঙ্গা-পুলিশ-সেনাসদস্য মিলে অন্তত ১০৪ জন নিহত হয়েছে বলে জানায় সেনাসূত্র। এই হামলার দায় স্বীকার করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)। ওই হামলার পর থেকে রোহিঙ্গাবিরোধী অভিযান জোরদার হয়।  

স্বাধীন আরাকানের দাবিতে লড়াইরত এআরএসএকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে রেখেছে মিয়ানমার সরকার। রবিবার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, ‘উত্তরাঞ্চলীয় মংদোর মুসলিম গ্রামবাসীদেরকে লাউডস্পিকারে আহ্বান জানানো হয়েছে তারা যেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যদেরকে খুঁজতে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা দেয়। যখন নিরাপত্তা বাহিনী গ্রামগুলোতে অভিযান চালায় তখন যেন তারা হুমকি তৈরি কিংবা অস্ত্র প্রদর্শন না করে।’

সম্প্রতি রাখাইনের উত্তরাঞ্চলে মুঙ্গনিতে গ্রামবাসীরা দুজন এআরএসএ সদস্যকে ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে বলেও সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়। 

/এফইউ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের