ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি পুতিনের

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:২১

ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ না করতে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে কোনও সিদ্ধান্ত পূর্ব ইউক্রেনে সংঘাতের জ্বালানি তৈরি করবে। এতে করে সেখানকার রুশপন্থী যোদ্ধারা তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার উৎসাহ পাবে। মঙ্গলবার চীনের শিয়ামেনে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে সাহায্য করবে না। এটা শুধু পরিস্থিতিকে আরও আরও খারাপের দিকে নিয়ে যাবে। এতে করে শুধু হতাহতের সংখ্যাই বাড়বে।

চলতি বছরের আগস্টে ইউক্রেন সফর করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এ সময় তিনি বলেন, ইউক্রেনের আত্মরক্ষার জন্য দেশটিকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনাধীন রয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে গত তিন বছরে দেশটির সরকারি বাহিনী এবং রুশপন্থী বিদ্রোহীদের মধ্যকার সংঘাতে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের দাবি, ওই অঞ্চলে রাশিয়ার সেনাসদস্যরা তৎপর রয়েছে। মস্কো সেখানে ভারী অস্ত্রও সরবরাহ করে। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে রাশিয়া।

ইউক্রেন সংকটের জন্য বরাবরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে দায়ী করে আসছে রাশিয়া। মস্কোর অভিযোগ, পশ্চিমা দেশগুলো ন্যাটো সম্প্রসারণ না করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। তারা বিভিন্ন দেশকে তাদের অথবা রাশিয়ার মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে চাপ দিয়ে আসছে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম