বিমানের একটি অংশ খুলে গাড়ির উপর আঁছড়ে পড়লো

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:০০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:০০
image

রানওয়ে থেকে উড্ডয়নের আগে সবকিছুই ঠিকঠাক ছিল বিমানটির। কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তি। হঠাৎ করেই বিমানের পাখা থেকে খুলে পড়লো এর অংশবিশেষ। সেটি গিয়ে আঘাত করলো একটি গাড়ির ছাদে। জাপান টাইমস-এর এক খবর থেকে এসব কথা জানা গেছে।

বিমানের একটি অংশ খুলে গাড়ির উপর আঁছড়ে পড়লো

কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের বিমানটি তখন জাপানের ওসাকা বিমান বন্দর থেকে উড্ডয়ন করছিল। গন্তব্য ছিল নেদারল্যান্ডসের আমস্টারডাম। কর্মকর্তারা বলছেন বিমানটি সবেমাত্র ৬৫০০ ফুট উচ্চতায় উঠেছিল। তখনই ঘটে এ বিপত্তি।
বিমানের পাখা থেকে যে অংশটি খুলে পড়েছে সেটির ওজন ছিল চার কেজির বেশি। খুলে যাওয়া পাখার অংশটি যে গাড়ির উপর পড়েছে সেটির পেছনের কাঁচ ভেঙ্গে গেছে।
এ ঘটনায় কেউ আহত না হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর কারণ খুঁজে বের করতে একটি তদন্ত শুরু করেছে। বোয়িং ৭৭৭ বিমানটিতে তিনশ'র বেশি যাত্রী ছিল। অংশবিশেষ খুলে পড়লেও বিমানটি নিরাপদে আমস্টারডাম পৌঁছেছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য তারা জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং-এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের