দেশে ফিরলেন নওয়াজ, মঙ্গলবার হাজির হচ্ছেন অ্যাকাউন্টেবিলিটি কোর্টে

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৪
image

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে পিআইএ’র একটি ফ্লাইটে ইসলামাবাদ পৌঁছান তিনি। মঙ্গলবার অ্যাকাউন্টেবিলিটি কোর্টের সামনে হাজির হবেন অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগকারী সাবেক এই প্রধানমন্ত্রী।
নওয়াজ শরিফ (ফাইল ফটো)
প্রায় এক মাস আগে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী কুলসুম নওয়াজকে দেখতে লন্ডন যান নওয়াজ। আর এর পর থেকেই বিরোধীরা গুঞ্জন তুলেছিল নওয়াজ আর দেশে ফিরবেন না। বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) আশঙ্কা জানিয়েছিল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর মামলাগুলো মোকাবিলা করার ভয়ে নওয়াজ সহসা দেশে নাও ফিরতে পারেন।অবশেষে বিরোধীদের সেই আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে সোমবার দেশে ফেরেন নওয়াজ। তবে নওয়াজের মেয়ে মরিয়ম, ছেলে হাসান ও হুসেইনসহ পরিবারের অন্য সদস্যরা এখনও লন্ডনে আছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, সোমবার নওয়াজ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, পিএমএল-এন এর তথ্য সচিব সিনেটর মুশাহিদুল্লাহ খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিমানবিষয়ক উপদেষ্টা সর্দার মেহতাব তাকে স্বাগত জানান। পরে নিজ দল পিএমএল-এন এর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পাঞ্জাব হাউসে অনির্ধারিত একটি বৈঠক করেন তিনি। ডন জানায় ওই বৈঠকে নওয়াজের অ্যাকাউন্টেবিলিটি কোর্টের সামনে হাজির হওয়া প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।
বৈঠকের পর পিএমএল-এন এর সিনেটর আসিফ কিরমানি সাংবাদিকদেরকে বলেন, মঙ্গলবার দুর্নীতির মামলায় অ্যাকাউন্টেবিলিটি কোর্টের সামনে হাজির হবেন নওয়াজ। আদালতে হাজিরা দেওয়ার পর নওয়াজ একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।

পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে অনুষ্ঠিত নির্বাচনে পিএমএলএন-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান নওয়াজের স্ত্রী কুলসুম। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই তার গলায় ক্যান্সার ধরা পড়ে এবং নওয়াজ তাকে দেখতে যান। অবশ্য পিএমএল-এন জানিয়েছে, কুলসুমের ক্যান্সার আরোগ্যযোগ্য।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম