রোহিঙ্গাদের কিছুই নেই, ফিরে যাওয়া কঠিন: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৪
image

মিয়ারমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কিছুই নেই বলে মন্তব্য করলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপো গ্রান্দি। বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে কি না তা নিয়ে সন্দিহান। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

রোহিঙ্গাদের কিছুই নেই, ফিরে যাওয়া কঠিন: জাতিসংঘ

মঙ্গলবার রাতে বাংলাদেশ সফর শেষ করে ফিরে যান ফিলিপো। ফিরে গিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের কিছুই নেই। তারা প্রাণ বাঁচাতে সবকিছু ছেড়ে পালিয়ে এসেছে। এখন তাদের সবকিছুই প্রয়োজন।’ 

২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর সামরিক বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে অন্তত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানান, আগেই বাংলাদেশে ৩ লাখ রোহিঙ্গা ছিলো। নতুন করে আসায় এই সংখ্যা ৭ থেকে ৮ লাখ হয়ে গেছে। তারা প্রত্যেকেই মানবেতর জীবন কাটাচ্ছে। যেকোনও সময় মহামারি রোগ দেখা দিতে পারে। তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে সমস্যার উৎপত্তি মিয়ানমারেই হয়েছে। ফলে এর সমাধানও সেখান থেকেই আসতে হবে।’

রোহিঙ্গাদের কিছুই নেই, ফিরে যাওয়া কঠিন: জাতিসংঘ

তিনি আরও বলেন, ‘আমি আমার অন্যান্য সহযোগীদের মত মিয়ানমারকে এই সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।’

/এমএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন