বিপুল পরিমাণ মাদকসহ রোহিঙ্গা তরুণ আটক

বান্দরবান প্রতিনিধি
২২ জুন ২০২৫, ০৯:৫৫ আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:৫৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ১ লাখ ২০ হাজারটি ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) ভোরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী জামালের ঘের নামক স্থানে অবস্থান নেয় তারা। এরপর ব্যাগ হাতে সন্দেহভাজনকে চ্যালেঞ্জ করলে ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় প্রচলিত মাদক আইনে মামলা এবং পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম বলেন বলেন, ‘মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধসহ যেকোনও ধরনের আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেফতার দুই পুলিশ সদস্য
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে