সোমালিয়ায় আল শাবাবের হামলায় ১৭ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৫
image

সোমালিয়ায় এক সেনাঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

সোমালিয়ায় আল শাবাবের হামলায় ১৭ সেনা নিহত

প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে সামরিক বাহিনীর ঘাঁটিতে বন্দুক ও গাড়ি বোমা নিয়ে নিয়ন্ত্রণ নেয় আল-শাবাব। এরপর তারা সেখানে হামলা চালালে অন্তত ১৭ সেনা নিহত হন।

স্থানীয় ও সরকারি কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

আল-শাবাবের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেন, শুক্রবার ফজরের নামাজের পর দুজন সদস্য গাড়িবোমা হামলা চালায়। আমরা ১৭ জন সেনাকে হত্যা করি।’ এখন ঘাটি ও গ্রাম তাদের দখলে রয়েছে বলেও জানান তিনি।

মোগাদিসুর ৫০ কিলোমিটার দক্ষিণে বারিরে অবস্থিত। সেখানে জঙ্গিরা মেশিনগান সজ্জিত ১১টি পিকআপ নিয়ে হামলার চালায়। সোমালিয়ার সরকারকে উৎখাত ও শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জঙ্গি সংগঠন আল-শাবাব প্রতিনিয়ত সোমালিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। পাশ্ববর্তী মালি, নাইজেরিয়ায়ও জঙ্গি সংগঠনটি সক্রিয়।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম