মিসরে আইএসের হামলায় নিহত ৩০

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ০৯:১০আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১২:০৮
image

মিসরের সিনাইয়ে জঙ্গি গোষ্ঠী আইএসের সিরিজ হামলায় ৬ সেনাসদস্যসহ নিহত হয়েছেন ৩০ জন। রবিবার প্রদেশের উত্তরাঞ্চলের শেখ জুয়েদ শহরে ভারী অস্ত্র নিয়ে হামলায় চালিয়েছে জঙ্গিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মিসরে আইএসের হামলায় নিহত ৩০

প্রতিবেদনে বলা হয়, ভারী মেশিন গান ও মর্টার নিয়ে হামলা চালানো হয়। জবাবে সোনবাহিনী অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করে তাদের পরাস্ত করে। বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

সেনাবাহিনী থেকে এক দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২৪ জন হামলাকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। এছাড়া ধ্বংস করা হয়েছে তাদের দুইটি এসইউভি।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। যেকোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় তারা প্রস্তুত।

নিরাপত্তা ও মেডিকেল সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ জন সেনা এই ঘটনায় আহত হয়েছেন। আর এপি জানিয়েছে, সাত জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন।

ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে আইএস।  এরে আগে শুক্রবার মিসরে উপকূলে আইএসের হামলায় ৬ জন নিহত হয়েছিলেন। 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম