আইপিইউ-এর আসন্ন অধিবেশনের আলোচ্যসূচিতে 'রোহিঙ্গা পরিস্থিতি'

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১৪:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৫:০২
image

আইপিইউ-এর (ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন) আসন্ন অধিবেশনে ‘রোহিঙ্গা পরিস্থিতি’ নিয়ে আলোচনা হবে। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবাগে ওই অধিবেশন অনুষ্ঠিত হবে। রুশ বার্তা সংস্থা তাস আইপিইউ-এর ১৩৭তম অধিবেশনের এজেন্ডায় রোহিঙ্গা ইস্যু স্থান পাওয়ার খবরটি নিশ্চিত করেছে।
আইপিইউ-এর আসন্ন অধিবেশনের আলোচ্যসূচিতে 'রোহিঙ্গা পরিস্থিতি'

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন- আইপিইউ ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক আন্ত-সংসদীয় প্রতিষ্ঠান। বিশ্বের ১৭৩ টি দেশের জাতীয় সংসদ ওই ইউনিয়নের সদস্য। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ছিল স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য। পরে এটি সার্বভৌম রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক সম্পর্ক আলোচনার জন্য এটিই প্রথম স্থায়ী ফোরাম। জাতিসংঘের সাধারণ পরিষদে আইপিইউ এর স্থায়ী পর্যবেক্ষক মর্যাদা রয়েছে।

সাম্প্রতিক এক বিবৃতিতে আইপিইউ জানিয়েছে, ১৭৩টি দেশের ৮০০ পার্লমেন্ট সদস্য আর ৮৬ জন স্পিকারসহ ২০০০ প্রতিনিধি সংস্থাটির ১৩৭তম অধিবেশনে অংশ নেবেন। বহুসংস্কৃতিবাদ এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এর গুরুত্ব আর টেকসই উন্নয়ন এবারের অধিবেশনের মূল আলোচ্য হিসেবে র্নিধারিত হয়েছে।

নয়া প্রযুক্তি আর অভিবাসনের কারণে বিশ্বজুড়ে যখন মানুষে মানুষে সম্পর্কিত হওয়ার সুযোগ যখন বাড়ছে তখন এর সমান্তরালে বাড়ছে অসহিষ্ণুতা-ভীতি আর চরমপন্থা। আইপিইউ-এর বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন অধিবেশনে এসবের বিস্তৃতিকে রুখতে সমাধান খুঁজবেন পার্লামেন্ট সদস্যরা।

/বিএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম