কানাডার কুইবেকে সরকারি প্রতিষ্ঠানে নেকাব নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ১০:০০আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১০:০৩
image

কানাডার কুইবেক প্রদেশে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য নেকাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পাশ হওয়া এই আইনে সেখানে ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।  বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

কানাডার কুইবেকে সরকারি প্রতিষ্ঠানে নেকাব নিষিদ্ধ

প্রতিবেদনে বলা হয়, আইনটিই পাশ করেছে কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলি। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করে তাদের মুখ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে এই আইনের মাধ্যমে।

কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলিতে 'বিল সিক্সটি-টু' নামের এই আইনটি পাশ হয় ৬৬-৫১ ভোটে। এর আগে ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেলরা এই বিলটি উত্থাপন করেছিল। এখন প্রদেশের আমলা,পুলিশ কর্মকর্তা, বাস চালক, ডাক্তার, মিডওয়াইভ এবং দাঁতের ডাক্তারসহ সরকারি যেকোনও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মুখ খোলা রাখতে হবে। এছাড়া প্রদেশের যেসব শিশুকেন্দ্রে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো সেই সেবাও বন্ধ হয়ে যাবে বলে জানা যায়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, কোনও ধরনের আচ্ছাদন বা আবরণ মুখে থাকবেনা এমনটাই আইনে বলা হচ্ছে, তার অর্থ এই নয় যে মুসলিমদের টার্গেট করে এমনটা করা হয়েছে।

'বিল সিক্সটি-টু' নামের এই আইনটিতে কোথাও মুসলিমদের বিশ্বাসের কথা উল্লেখ নেই। তবে স্বাভাবিকভাবেই এই আইনের প্রভাব মুসলিম নারীদের ওপরেই সবচেয়ে বেশি পড়বে।

সরকারের দাবি, যোগাযোগ ও নিরাপত্তা ইস্যুকে মাথায় রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এটি মুসলিম নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কুইবেকে কত নারী নেকাব পড়ে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। তবে ২০১৬ সালের এক জরিপের তথ্য অনুযায়ী- কানাডার ৩ শতাংশ মুসলিম নারী চাদর পরে এবং ৩ শতাংশ নারী নিকাব পরে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম