মারাউইতে অভিযানের সমাপ্তি ঘোষণা ফিলিপাইনের

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ১৫:০০আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:০০
image

ফিলিপাইনের মারাউই শহরে আইএস সমর্থক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সরকার। পাঁচ মাসব্যাপী এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। বাস্তুহারা হয়েছেন প্রায় তিন লাখ। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মারাউইতে অভিযানের সমাপ্তি ঘোষণা ফিলিপাইনের

প্রতিবেদনে বলা হয়, এই লড়াই সাম্প্রতিক সময়ে ফিলিপাইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো। বিগত কয়েক সপ্তাহে শহরের অনেকটা অংশই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলো সরকারি বাহিনী। কিছুসংখ্যক সেনা আত্মসমর্পণে অস্বীকৃতি জানানোয় তাদের হত্যা করা হয় বলে দাবি ফিলিপাইনের।

সোমবার একটি মসজিদ ও দুইটি ভবন থেকে ৪০ জন সেনা ও তাদের দুই স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সকাল পর্যন্ত সেখানে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লোরেনজা বলেছেন, ফিলিপাইন সন্ত্রাসকে পরাজিত করেছে এবং তাদের অবকাঠামো ভেঙে দিয়েছে। তিনি বলেন, ফিলিপাইনে ও এই অঞ্চলে সন্ত্রাস থামিয়ে এশিয়ায় এটি ছড়িয়ে পড়া থেকে দমন করেছে ফিলিপাইন।

কর্তৃপক্ষ জানায়, পাঁচ মাসের এই লড়াইয়ে ৯২০ জঙ্গিকে হত্যা করেছে তারা। প্রাণ হারিয়েছে ১৬৫ সেনা ও পুলিশ। বেসামরিক নিহত হয়েছেন ৪৫ জন।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম