ভারতে বয়লার বিস্ফোরণে নিহত ১৮

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৭, ২২:৪১আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২২:৪৮

ভারতে বয়লার বিস্ফোরণে নিহত ১৮ ভারতের উত্তরপ্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শখানেক মানুষ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের লক্ষ্মৌর হাসপাতালে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ১ নভেম্বর ২০১৭ বুধবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) একটি বিদ্যুৎকেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিস্ফোরণের পর বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। ৩০ বছরের পুরনো ওই বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান উত্তরপ্রদেশের রায়বরেলী জেলার উচ্চাহার শহরে। স্থানীয় সাংবাদিকরা জানান, সেখানকার একটি উৎপাদন লাইনের বয়লার পাইপ বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

১৯৮৮ সালে ৫টি ইউনিট নিয়ে যাত্রা শুরু করে এই বিদ্যুৎকেন্দ্র। সে সময় প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ছিল ২১০ মেগাওয়াট। চলতি বছর এতে ষষ্ঠ ইউনিট যুক্ত হয়।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম