সিরিয়ার চূড়ান্তভাবে পরাজিত আইএস: উপ-প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১৫:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৫:৩৮
image

সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস চূড়ান্তভাবে পরাজিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি বলেন, আইএস পরাজিত হয়েছে এবং তাদের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। শুক্রবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সিরিয়ার চূড়ান্তভাবে পরাজিত আইএস: উপ-প্রধানমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল-বুকমাল শহর মুক্ত করার কথা ঘোষণা দেয়। এক লাখ ২০ হাজার জনসংখ্যা অধ্যুষিত শহরটি গত তিন বছর ধরে আইএস দখল করে রেখেছিল। শহরটিকে সিরিয়ায় তাদের সর্বশেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

ফয়সাল মিকদাদ জঙ্গিদের কাছ থেকে 'আল-বুকমাল' শহর মুক্ত করার ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল প্রতিরোধ সংগ্রামীর বিজয় বলে অভিহিত করেছেন।

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দামেস্কে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আতহার হুসেইন বুখারির সঙ্গে সাক্ষাতে আইএসের চূড়ান্ত পরাজয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই বিজয়ে নিজ দেশের জনগণের পাশাপাশি যেসব দেশ সিরিয়াকে সহযোগিতা করেছে তাদের সবার প্রতি দামেস্ক কৃতজ্ঞতা জানাচ্ছে।

সাক্ষাতে সিরিয়া ও পাকিস্তানের মধ্যকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে পাক রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় স্বার্থে দু’দেশের এই সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদার করতে হবে।

২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় তাণ্ডব শুরু করে জঙ্গি গোষ্ঠীগুলো। ছয় বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর সম্প্রতি সিরীয় সেনাবাহিনী তাদের দমন করে। এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছন। বাস্তুহারা হয়েছেন কয়েক লাখ মানুষ।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম