ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৭, ০৪:১৪আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১০:৩৮

ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।

ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

প্রতিবেদেন বলা হয়, শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। হুথি বিদ্রোহীদের মিডিয়া নেটওয়ার্ক আল মাসিরা এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত করলে ভবনটি থেকে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আরেকটি মন্ত্রণালয়ের পাশে একটি আবাসিক এলাকায় আঘাত আনে, এতে আটজন আহত হয়।

গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরকে উদ্দেশ্যে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আকাশেই সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও সৌদি আরব িইয়েমেনে বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ইরান তাদের অস্ত্র দিচ্ছে অভিযোগ করে ইয়েমেনে আকাশ, স্থল ও জলপথ বন্ধ করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি আরবের দাবি, ইরান মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ানোর জন্য হুথি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে। তাদের সহযোগীতা না পেলে বিদ্রোহীরা এতটা সহিংস হতে পারত না। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা সানা দখল করার পর থেকে দেশটিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম