আর্জেন্টিনায় ৪০ ক্রুসহ সাবমেরিন নিখোঁজ!

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১২:১৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১২:১৭

সাবমেরিন আর্জেন্টিনার দক্ষিণ উপকূল থেকে অন্তত ৪০ ক্রুসহ একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, হারিয়ে যাওয়া সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ করতে আকাশ ও নৌপথে যৌথ অভিযান শুরু হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার নৌবাহিনীর এক টুইটে জানানো হয়, সান জুয়ান নামের ওই সাবমেরিনটি ইশুওয়া থেকে রওয়ানা করেছিল। এটি রাজধানী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণের মার দেল প্লাটা নৌ ঘাঁটিতে যাচ্ছিল।

নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি বলেন, ‘বুধবার সকালে সর্বশেষ সাবমেরিনটির কমান্ডারের সঙ্গে যোগাযোগ হয়েছিল।’

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সাবমেরিনে কমপক্ষে ৪০ জন ক্রু রয়েছেন। তবে ‘নিখোঁজ’ হওয়ার বিষয়টি অস্বীকার করে নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টিকে ‘যোগাযোগের ব্যর্থতা’ বলা হচ্ছে।

সাবমেরিনের নিখোঁজ হওয়ার বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অস্বীকার করছে কর্তৃপক্ষ। ‘সাবমেরিনে অগ্নিকাণ্ড হয়েছে’ এমন খবরও উড়িয়ে দিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি।

তিনি বলেন, ‘এই ইস্যুতে আমি কোনও নাটক চাই না। আমাদের যোগাযোগের ঘাটতি রয়েছে। সেখানে কী ঘটেছে সেটা এই মুহূর্তে আমার জানা নেই।’

/এমও/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম