ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে ইরানে বিনিয়োগ কমাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৭, ১৮:০০আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:০৯

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের পদক্ষেপ নিয়েছে ভারত। নরেন্দ্র মোদি’র ইসরায়েল সফরের ধারাবাহিকতায় এ মাসেই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় সেনারা। এবার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ইরানে বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিচ্ছে দিল্লি। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

নরেন্দ্র মোদি এবং বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একটি তেল অনুসন্ধান কেন্দ্রে ভারত, গ্রিস ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতীয় কর্মকর্তারাও সম্প্রতি বলেছেন, তেহরানের সঙ্গে দিল্লির সম্পর্ক কমানোর যথেষ্ট কারণ রয়েছে।

২০১৭ সালের গোড়ার দিকে জেরুজালেম সফর করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কোনও প্রধানমন্ত্রীর এটিই প্রথম ইসরায়েল সফর। তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে মোদিকে লালগালিচা সংবর্ধনা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি মোদি’র এ সফরকে ‘ঐতিহাসিক’ ও ‘যুগান্তকারী’ হিসেবে আখ্যা দেন। সফরে নেতানিয়াহুর সঙ্গে মোদির বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এর ধারাবাহিকতায় এ মাসের গোড়ার দিকে দুই দেশের যৌথ সামরিক মহড়ার পর এবার ইসরায়েলের চিরশত্রু ইরানে ভারতীয় বিনিয়োগের রাশ টেনে ধরার খবর এলো।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম