মিসরে মসজিদে জঙ্গি হামলায় নিহত অন্তত ১৫৫, আহত শতাধিক

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ১৯:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২০:৪০

মিসরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকার একটি মসজিদে শুক্রবার জঙ্গিদের গুলি ও বোমা হামলায় অন্তত ১৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

মিসরে মসজিদে জঙ্গি হামলায় নিহত অন্তত ১৫৫, আহত শতাধিক জুমার নামাজের কিছু সময় পর এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারটি গাড়িতে এসে আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদের মুসল্লিদের ওপর হামলে পড়ে জঙ্গিরা। এ সময় তারা গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

২০১৩ সালে সেনা অভ্যুত্থানে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম