তিনদিন বন্ধ থাকার পর বালিতে বিমান চলাচল শুরু

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৭, ১৭:৫৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৮:০১

ইন্দোনেশিয়ার বালির মাউন্ট অং আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে প্রায় তিনদিন বন্ধ থাকার পর সেখানকার প্রধান বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে।  তবে কর্মকর্তারা বলছেন বাতাসের দিক পরিবর্তন হলে বিমান চলাচল আবার বন্ধ করা লাগতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার এ খবর জানায়।

Bali Mount agung

এর আগে এক বিজ্ঞপ্তিতে দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি প্রতিকূলে থাকায় বুধবার সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল স্থগিত থাকবে। 

ইন্দোনেশিয়া জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, ভারত মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়ে অগ্ন্যুৎপাতে উৎপন্ন শিখা দেশটির দক্ষিণ-পশ্চিমাংশ হয়ে বালির প্রধান বিমানবন্দরের দিকে ছড়িয়ে পড়ছিল। এখন তা বন্ধ হওয়ায় ফ্লাইট চালু করা হয়েছে।  তবে শহরটির বাড়ি-ঘর ও জমির ওপর ছাইয়ের আস্তরণ পড়েছে।

বালির প্রধান পর্যটনকেন্দ্র কুতা ও সেমিনিয়াক থেকে ৭০ কিলোমিটার দূরে আগ্নেয়গিরিটির অবস্থান। কয়েকদিন ধরে অগ্ন্যুৎপাতের কারণে বালির আকাশে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল)  উচু পর্যন্ত ছাইয়ের মেঘ জমেছে।

সোমবার বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়। এরইমধ্যে প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। সাময়িক আশ্রয়কেন্দ্রে রয়েছেন ২৫ হাজার মানুষ। আর গত কয়েক মাসে প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ স্থানান্তরিত হয়েছেন।

এর আগে রবিবার ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক দুর্যোগ প্রশমন কেন্দ্র ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জানিয়ে রেড অ্যালার্ট জারি করেছিল।

/আরএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি