দোষীদের আত্মহননের আশঙ্কা

হেগের আদালতে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:২৫

হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচারকদের সামনে বিষপান করে এক যুদ্ধাপরাধীর আত্মহত্যার ঘটনায় আদালতের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় মুসলিমদের ওপর হত্যাযজ্ঞের ঘটনায় তার আপিল খারিজ করে দিলে আদালতেই তিনি বিষপান করেন। স্লোবোদান প্রালজ্যাক নামের ওই জেনারেলের আত্মহননের ঘটনায় জাতিসংঘের এই আদালতের তদন্তকারীরা সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আওয়াজ তুলছেন। তারা নিরাপত্তা ব্যবস্থায় তৈরি হওয়া ফাটল দূর করার কথা বলছেন। তদন্তকারীদের আশঙ্কা, স্লোবোদান প্রালজ্যাক-এর পর এখন অন্য অপরাধীরাও তাকে অনুসরণ করতে পারে।

স্লোবোদান প্রালজ্যাক এরইমধ্যে খোদ আদালতে স্লোবোদান প্রালজ্যাক-এর বিষপানে মৃত্যুর খবরে দুনিয়াজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর এখন আদালতের নিরাপত্তাই যেন উপহাসের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২৯ নভেম্বর বুধবার আদালতের বিচারকরা আপিল খারিজ করে দিলে ক্যামেরার সামনে ছোট একটি শিশি থেকে কিছু একটা পান করেন স্লোবোদান প্রালজ্যাক। এরপর প্রালজ্যাক দাবি করেন, তিনি যুদ্ধাপরাধ করেননি এবং এই রায়ের বিরোধিতা করে তিনি বিষপান করেছেন।

আদালতে উপস্থিত একজন আইনজীবী জানান, এ ঘটনার পরপরই প্রালজ্যাক তার চেয়ারের উপর ঢলে পড়ে যান এবং আদালতের কর্মকর্তারা তাকে ঘিরে ধরেন। এক ঘণ্টা পর তার মৃত্যু হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের