প্রতিরোধের আগুনে উত্তাল 'পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগার'

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ০৮:১৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯
image

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার ঘটনায় প্রথম প্রতিবাদ ধ্বনিত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। বুধবার ট্রাম্পের ঘোষণার পরপরই রাস্তায় নেমে আসে উপত্যকার বিপন্ন মানুষেরা। রাজপথে নেমে বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। প্রতিরোধে আগুনে ফুঁসছে 'পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারের জনতা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট আর মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

প্রতিরোধের আগুনে উত্তাল 'পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগার'

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত থেকেই এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সমর্থনে যেন সবাই অংশ নিতে পারে সেজন্য বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থানরত শত শত ফিলিস্তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। এতে করে ওই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা সৃষ্টি হয়েছে। গাজা শহরের মূল কেন্দ্রেও একই দৃশ্য দেখা গেছে। জাতীয় পতাকা ও ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের ছবি নিয়ে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা।

এর আগে বুধবার জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনার কথাও জানান। তবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার হুমকি দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি নেতৃত্ব এই সিদ্ধান্ত মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

প্রতিরোধের আগুনে উত্তাল 'পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগার'

ইহুদি-খ্রিস্টান ও মুসলিম; তিন সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র ধর্মীয় স্থান জেরুজালেম। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ থেকে পিছু হটলেও ট্রাম্প আসলে শহরটিকে ইসরায়েলি রাজধানী ঘোষণা করার কথা জানান।ইসরায়েল সব সময়ই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে, পাশাপাশি পূর্ব জেরুজালেম ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে বলে দেশটির নেতারা বলে আসছেন। এই অবস্থায় ট্রাম্পের এ ঘোষণায় মধ্যপ্রাচ্যজুড়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান