লিবিয়া উপকূল থেকে আড়াই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:১৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩

লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ছোট ছোট নৌকা থেকে আড়াই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

  ফাইল ছবি - উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশী

দারিদ্র্য ও সংঘাতপূর্ণ লিবিয়া থেকে পালিয়ে ইউরোপ যাওয়ার জন্য মূলত দেশটির পশ্চিম উপকূল থেকেই অভিবাসনপ্রত্যাশীরা রওনা হয়ে থাকে। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার ইতালির সহায়তায় পশ্চিমের সাবরাথা শহর থেকে মানবপাচার বন্ধ করায় অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা আগের চেয়ে দুই-তৃতীয়াংশ কমে গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, লিবিয়ান কোস্টগার্ডের ক্যাপ্টেন আব্দুলহাদি ফাখাল বলেন, ‘শুক্রবার বিভিন্ন সাব সাহারান ও আরব দেশের এসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করে ইবনে আওয়াফ জাহাজ। উদ্ধারকৃতদের মধ্যে নারী্ ও শিশু রয়েছে।’ তিনি আরও বলেন, ‘কারাবওলি ও জিলিতেন শহরের কাছ থেকেই ২৫০ থেকে ২৭০ জনকে উদ্ধার করা হয়।’

২০১১ সালে ন্যাটোর সমর্থনে এক অভ্যুত্থানে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সংঘাত শুরু হয়েছে। এখন জাতিসংঘ সমর্থিত সরকার অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

/আরএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম