কয়েকটি ফিলিস্তিনি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেবে ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৮
image

ফিলিস্তিন থেকে নির্দিষ্ট কয়েকটি পণ্যের আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার (২০ ডিসেম্বর) ইন্দোনেশীয় বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী বছরের শুরু থেকেই এই সুবিধা দেওয়া হবে।

ইন্দোনেশিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ
বর্তমানে ইন্দোনেশিয়ায় জর্ডান হয়ে ফিলিস্তিনি পণ্য আসে। তবে বুধবার ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী এংগারতিয়াস্তো লুকিতা জানান, আগামী ১ জানুয়ারি থেকে কিছু ফিলিস্তিনি পণ্য সরাসরি আমদানি হবে। ফিলিস্তিন সরকারের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুয়েন্স আয়ার্সে ফিলিস্তিনি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের লুকিতা বলেন, ‘আমরা খেজুর ও অলিভ অয়েলের জন্য আমাদের বাজার খুলে দিচ্ছি। ফিলিস্তিনের অনুরোধে এমনটা করা হচ্ছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ কোন কোন পণ্য রফতানি করতে চায় এবং কোন কোন পণ্য তাদের আমদানি করা প্রয়োজন তার একটি তালিকাও দিতে বলেছি।’

লুতিকা জানান, ফিলিস্তিনকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ইন্দোনেশিয়া সমর্থন দিয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান