সৌদি যুবরাজের সঙ্গে প্রিন্স মুতিবের সাক্ষাৎ

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৭, ১১:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১১:৩৬

 

 

সৌদি ন্যাশনাল গার্ডের সাবেক প্রধান প্রিন্স মুতিব বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুর্নীতির ঘটনায় অভিযোগে দায়িত্ব থেকে অপসারণের পর মুতিবকে আটক করা হলেও পরে মুক্তি দেওয়া হয়। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেখা যায়, শনিবার রিয়াদে বার্ষিক ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তারা এক সঙ্গে আছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান

প্রিন্স মাতেব বিন আব্দুল্লাহকে গত ৪ নভেম্বর আটক করার পর ২৩ নভেম্বর মুক্তি দেওয়া হয়। তবে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে প্রথমবারের মতো টেলিভিশনে দেখা গেল। দুর্নীতিবিরোধী অভিযানের শুরুতেই তাকে আটক করা হয়েছিল। মুতিবকে এক সময় সিংহাসনের উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হত। ২৯ নভেম্বর মুতিবের বোন এক টুইট বার্তায় তার ভাইয়ের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।


সৌদি কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে কর্তৃপক্ষের সঙ্গে একশ কোটি মার্কির ডলারের সমঝোতা করার পর মুতিবকে মুক্তি দেওয়া হয়। এক রাজকীয় বার্তায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে একটি দুর্নীতিবিরোধী কমিটি গঠনের পরই তাকে গ্রেফতার করা হয়েছিল। দুর্নীতি ঠেকাতে ওই কমিটিকে যেকোনও ঘটনা তদন্ত, গ্রেফতার, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি, ব্যাংক হিসাব জব্দ ও স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। সূত্র : আনাদোলু।



 

 

/আরএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান