কাশ্মিরে তুষার ধসে নিহত ১১

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৮, ২৩:৪৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০৩:৩৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের কুপওয়ারা জেলায় তুষার ধসে এক শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। শুক্রবার মহাসড়ক থেকে দুটি যাত্রীবাহী গাড়ি তুষার ধসের কবলে পড়লে এ ঘটনা ঘটে। শনিবার দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি খবরটি জানিয়েছে।

কাশ্মীরে তুষার ধসে হতাহতদের উদ্ধারে অভিযান

খবরে বলা হয়, শুক্রবার কুপওয়ারা-তাঙ্গধার মহাসড়কের বিপদশঙ্কুল ঢাল ওঠার সময় সান্দা টপ থেকে ভারতের সীমান্ত সড়ক সংস্থার এক কর্মকর্তার গাড়ি তুষার ধসের শিকার হয়। সে সময় পাশে সাত জন যাত্রী নিয়ে আরেকটি গাড়িও ধসের কবলে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

কুপওয়ারার ক্রালপোরা স্টেশন হাউস অফিসার ওয়াসিম আহমেদ সাংবাদিকদের বলেন, অনুসন্ধান অভিযানে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনিবার সাত বছরের এক শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বলছেন, হিমাঙ্কের নিচের তাপমাত্রা ও আবারও ধসের আশঙ্কায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম