ইসরায়েলি বসতি স্থাপন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ক্ষতিগ্রস্ত করবে: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ০৯:৩০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:০৯

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করে রাশিয়া। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটির এমন অবস্থানের কথা জানানো হয়।

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি (ফাইল ছবি) বিবৃতিতে বলা হয়, মস্কো বিশ্বাস করে ইসরায়েলের এ পদক্ষেপ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে সহায়ক নয়। এটি বরং মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত এবং নির্ভরযোগ্য শান্তি অর্জনের সম্ভাবনাকে আরও কমিয়ে দেবে। পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের অন্যায্যতার ব্যাপারে রাশিয়ার তার নীতিগত অবস্থান নিশ্চিত করছে।

এর আগে পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এমন সিদ্ধান্ত  সমস্যা সমাধানের প্রক্রিয়া রুদ্ধ করে দেবে। এ সমস্যা সমাধানের জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পশ্চিম তীরে নতুন করে শতাধিক বসতি স্থাপনের অনুমতি দেয় ইসরায়েল। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনে অভিবাসন এবং এ ধরনের বসতি স্থাপন অবৈধ।

১৯৬৭ সালের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতি স্থাপন করেছে ইসরায়েল। এসব বসতিতে ছয় লক্ষাধিক ইসরায়েলি নাগরিকের বসবাস। ২০১৬ সালের ডিসেম্বরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়। এতে বলা হয়, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে বসতি স্থাপন করে যাচ্ছে, তার কোনও আইনি ভিত্তি নেই।'

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম