ট্রাম্পের সঙ্গে দেখা করা হবে ‘তেতো বড়ি’ গেলা: ইমরান খান

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ০৯:২৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:১৩
image

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার অনুভূতি সুখকর হবে না বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ‘পাপোষের মতো’ ব্যবহার করেছে। দেশটির সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

ইমরান খান- ফাইল ছবি

গত সপ্তাহের শনিবার (৭ জানুয়ারি) এক নির্বাচনি সমাবেশে আফগানিস্তানে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করবার পর পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান এই মন্তব্য করলেন। পাকিস্তানে মার্কিন সামরিক সহায়তা বন্ধের ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইমরান সেদিন বলেছিলেন,  যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে জঙ্গিবাদ দমনে ব্যর্থ হয়ে সেই দোষ এখন পাকিস্তানের ওপর চাপাতে চাইছে আমেরিকা।

এই সপ্তাহের শনিবার এক সংবাদ সম্মেলনে সেই কথার প্রতিধ্বনি করেন ইমরান। জানান, ৯/১১ হামলার পর ২০০১ সালে মার্কিনিদের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের অংশগ্রহণের আমি কঠোর বিরোধিতা করেছিলেন তিনি। ইমরান বলেন, পাকিস্তানের এটা নিয়ে কিছুই করার ছিলো না। মার্কিনিদের সঙ্গে পাকিস্তানের সহযোগিতাকে তিনি সমর্থন করেন। তবে আফগান সীমান্তে উপজাতি অধ্যুষিত অঞ্চলে মাঠের যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রাস করে ফেলাকে সমর্থন করেন না তিনি।

নববর্ষের দিনে এক টুইট বার্তায় পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ এনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে মার্কিন পররাষ্ট্র দফতরের তরফ থেকে সেই সাহায্য বন্ধের ঘোষণা আসে। গত সপ্তাহে দুই দেশের সেনা প্রধানের আলাপের ভিত্তিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয় দুই দেশের এই এই সম্পর্কের জটিলতা সাময়িক পর্যায়ের।

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে পিটিআই নেতা ইমরান বলেন, অবশ্যই, আমরা কথা বলবো। তবে তিনি মনে করিয়ে দেন মার্কিন কর্তৃপক্ষ সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে নিহত হাজার হাজার পাকিস্তানি সেনা, আর সন্ত্রাসবাদী হামলায় নিহত সাধারণ পাকিস্তানিদের অসম্মান করেছে। ইমরান বলেন, এটা আমার জন্য ‘তেতো বড়ি’ গেলার মতো হলেও দেখা করবো।

 

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি