পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার ব্যাপারে পোপের সতর্কবাণী

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ১০:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১২:২৫
image

সারাবিশ্বে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। একইসঙ্গে সবাইকে পরমাণু অস্ত্র নির্মূলে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। লাতিন আমেরিকার চিলি ও পেরু সফরে যাওয়ার পথে সোমবার বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন পোপ।

পোপ ফ্রান্সিস পোপ বলেন, পরমাণু অস্ত্রসহ বিধ্বংসী অস্ত্রগুলো সামরিক দিক দিয়ে যুক্তিহীন এবং গোটা মানবজাতির জন্য হুমকি সৃষ্টি করছে।

উত্তর কোরিয়া  ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মাঝেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভুল ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেতের কারণে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, এজন্যই পোপ ওই হুঁশিয়ারি উচ্চারণ করে থাকতে পারেন।

তবে পোপ ফ্রান্সিস তার বক্তব্যে হাওয়াই বা উত্তর কোরিয়ার নাম উল্লেখ করেননি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পরমাণু অস্ত্রের হামলায় নিহত এক শিশুর ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। চলতি বছরের শুরুতেও এই ছবিটি প্রকাশ করে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক করেছিলেন পোপ।

/এমএইচ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম