মার্কিন গুপ্তচর বিমান থেকে পাকিস্তান সীমান্তে ড্রোন হামলা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৮, ২১:০৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২১:১৪
image

পাকিস্তান-আফগান সীমান্তে একটি মার্কিন গুপ্তচর বিমান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাফতরিক সূত্রকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হামলায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।

মার্কিন গুপ্তচর বিমান থেকে পাকিস্তান সীমান্তে ড্রোন হামলা
ট্রাম্পের টুইট আর নিরাপত্তা সহযোগিতা স্থগিতের পর পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। সর্বশেষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তগীর খান যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেওয়ার অনানুষ্ঠানিক ঘোষণা দেন। গতকাল তিনি পরোক্ষভাবে আফগান যুদ্ধের রসদ সরবরাহে মাশুল ধার্যের পারার ইঙ্গিত দেন। যুক্তরাষ্ট্রকে বেঈমান বলতেও ছাড়েনি দেশটির সেনাবাহিনী। এমন সময় মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরে এসে বলেছেন, ‘অভিন্ন স্বার্থ’র জায়গা থেকে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার কথা। তবে ইসলামাবাদ শুরু থেকেই বলে আসছে, পাকিস্তানকে তারা আফগান যুদ্ধের ঘাঁটি হতে দেবে না। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এই ড্রোন হামলার খবর পাওয়া গেল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার স্থানীয়রা পাকিস্তান-আফগান সীমান্তের বাদশাহ কোট এলাকায় মার্কিন গুপ্তচর বিমানটি দেখতে পান। ওই এলাকার একটি বাড়ির কাছাকাছি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ফেলা হয়। এতে খালিদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তি ‘আফগান জঙ্গি’।

২০১১ সালে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। গত বছর মে মাসে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হন। ওই হামলার ব্যাপারে পাকিস্তান অবগত ছিল না। মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। পাকিস্তান যখন ‘জাতীয় স্বার্থ’ ক্ষুণ্ন করে সম্পর্ক রক্ষায় রাজি না থাকার কথা বলছে, ঠিক তখন নতুন ড্রোন হামলার খবর এলো।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম