তুর্কি যুদ্ধবিমান ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি সিরিয়ার

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৮, ১১:৩৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১১:৪২
image

আফরিন এলাকায় সম্ভাব্য তুর্কি সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সিরিয়া। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তুরস্ককে সতর্ক করে  বলেছেন, এ ধরনের হামলা প্রতিহত করতে তার দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। নিজেদের ভূখণ্ড দিয়ে উড়ে যাওয়া তুর্কি যুদ্ধবিমানকে সিরিয়া 'ধ্বংস' করে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

প্রতীকী ছবি
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর একটি বক্তব্যের পর সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এলো। যুক্তরাষ্ট্র সম্প্রতি এক বিবৃতিতে ঘোষণা দেয়, সিরিয়া-তুর্কি সীমান্তে ৩০ হাজার প্রশিক্ষিত বর্ডার গার্ড মোতায়েন করবে পেন্টাগন। মার্কিন এ বিবৃতির প্রতিক্রিয়ায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এসব সন্ত্রাসী বাহিনী মোতায়েন কোনও সুখকর কিছু নয়। যুক্তরাষ্ট্র যদি সীমান্তে কুর্দি গেরিলাদেরকে মোতায়েন করে তাহলে আঙ্কারা সিরিয়ার আফরিন ও মানবিজ এলাকায় অভিযান চালাবে। অবশ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার ওই বিবৃতি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সিরিয়া-তুর্কি সীমান্তে এ ধরনের কোনও বাহিনী মোতায়েনের পরিকল্পনা তাদের নেই।

আফরিন সীমান্তে সম্ভাব্য তুর্কি অভিযানের হুঁশিয়ারিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সিরিয়া সরকার। সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তুর্কি নেতৃত্বকে সতর্ক করে বলেন, “যদি তুরস্কের নেতারা আফরিন এলাকায় সামরিক অভিযান চালান তাহলে দামেস্ক তাকে তুর্কি সেনাবাহিনীর আগ্রাসন হিসেবে গণ্য করবে।”

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম