পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে পোলিও কর্মী মা-মেয়ে নিহত

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৮, ২৩:০৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২৩:৫৩

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় টিকা খাওয়ানোর সময় পোলিও কর্মী মা-মেয়েকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। দেশটিতে কয়েক হাজার পোলিও কর্মীর সঙ্গে তারাও এই রোগ নির্মূলের জন্য কাজ করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অন্য কর্মীদের টিকাদান কর্মসূচি থেকে বিরত রাখতেই এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত পোলিও কর্মী।

স্থানীয় পুলিশ কর্মকর্তা নাসিবুল্লাহ খান জানান, ‘নিহতরা হলেন সখিনা বিবি (৫০) ও তার ২০ বছরের মেয়ে আলিজাহ। গতকাল ‍বৃহস্পতিবার শিশুদের পোলিও টিকা খাওয়ানোর সময়ে মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার সময় পথে তাদের মৃত্যু হয়।’

অঙ্গহানি ও মাঝে মাঝে জীবনঘাতি পোলিও রোগের টিকাদান কর্মসূচি ঠেকানোর জন্য ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই হামলা চালানো হল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী এ হামলার নিন্দা জানিয়েছেন। তবে কোনও দল হামলার দায়িত্ব স্বীকার করেনি।

প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের শিশুদের অঙ্গহানিকারী রোগের হাত থেকে রক্ষা করতে পোলিও টিম ব্যাপক সহায়তা করছে। এমন নিবেদিত কর্মীদের উপর হামলা আমাদের ভবিষ্যতের উপর হামলা। এমন হামলা আমাদের শিশুদের জীবন বিপন্ন করতে পারে।’

বিশ্বে শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান ও নাইজেরিয়া পোলিও রোগ নির্মূল করতে পারেনি। পাকিস্তান সরকার নিয়মিতভাবে পোলিও টিকা কর্মসূচির আয়োজন করে আসলেও তালেবানসহ বিভিন্ন কট্টর সংগঠন তার বিরোধিতা করে আসছে। তারা বিশ্বাস করে এসব কর্মসূচির পেছনে উদ্দেশ্য রয়েছে। এছাড়া টিকাদান কর্মসূচিকে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ মনে করে। গুজব রয়েছে এসব টিকাদান কর্মসূচি পাকিস্তানের শিশুদের অসমর্থ করে তুলবে।

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান