ইয়েমেনে ১৫০ কোটি ডলার সহায়তার ঘোষণা সৌদি জোটের

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১১:২৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৪:১৪
image

ইয়েমেনে দেড়শো কোটি ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ইয়েমেনে ১৫০ কোটি ডলার সহায়তার ঘোষণা সৌদি জোটের

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সমর্থিত এই জোট এক বিবৃতিতে সহায়তার ব্যাপারটি নিশ্চিত করে। বিৃবতিতে বলা হয়, তারা আকাশসেতুর মা্যধমে ১৭টি জায়গায় এই ত্রাণ পৌঁছে দেবে। ইয়েমেনের বন্দরে কার্গো জাহাজের মাধ্যমে পৌঁছাবে ত্রাণসামগ্রী।

জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, ‘সবাই যেন ত্রাণ ঠিকভাবে পায় সেটা নিশ্চিতের লক্ষ্যেই আমরা এই মানবিক কার্যক্রমটি সামরিকভাবে পরিচালনা করছি ।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ২০১৭ সালের ডিসেম্বরে অন্তত ৪৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ২৭৯ জন নিহত হয়েছেন সৌদি জোটের বিমান হামলায়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন ১২১ জন। জাতিসংঘের আশঙ্কা, দেশটিতে বিশ্ব-ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যে জোরালো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার স্বার্থে সৌদি জোট যখন ইয়েমেনের বিরুদ্ধে অবরোধের ডাক দিয়েছে, তখনই এই আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ। সৌদি নেতৃত্বাধীন জোটের তাণ্ডব এরইমধ্যে দুর্ভিক্ষ ও মহামারি এনেছে দেশটিতে। নতুন করে সেখানে অবরোধ আরোপে লাখ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।

জাতিসংঘের এপ্রিলের পরিসংখ্যানেই ইয়েমেনে অন্তত ৩৩ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে বলে জানানো হয়। এর মধ্যে শিশুর সংখ্যা ২১ লাখ। ৫ বছরের নিচের ৪ লাখ ৬০ হাজার শিশু অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। মোট নাগরিকের ৫৫ শতাংশই ন্যূনতম স্বাস্থ্যসেবা বঞ্চিত। কলেরা সেখানে মহামারি আকারে হাজির হয় কিছুদিন আগে।

সৌদি জোটের বিবৃতিতে বলা হয় এই সহায়তায় গত বছরের তুলনায় মাসে ৩ লাখ টন বেশি ত্রাণ প্রবেশ করবে দেশটিতে। গত বছর প্রতি মসে ১১ লাখ টন ত্রাণ আসতো। এবছর সেটা হবে ১৪ লাখ।

এর আগে গত সপ্তাহে ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকে ২০০ কোটি ডলার রাখার কথা জানায় সৌদি আরব। সম্প্রতি ইয়েমেনের অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বারস্থ হন। এরপরই সৌদি বাদশাহর পক্ষ থেকে এ ঘোষণা আসে। তবে ইয়েমেনের মুদ্রার ব্যাপক দরপতনের জন্য সৌদি আরবকেই দুষছে হুথি বিদ্রোহীরা।

২০১৫ সাল থেকেই হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সেখানে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলায় প্রাণ হারিয়েছেন অনেক বেসামরিক। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। তাদের জরুরি মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। আরোপিত অবরোধের কারণে লাখ লাখ ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সহায়তা নিয়মিত পৌঁছাতে পারে না। 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম